Homeসর্বশেষ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

Published on

spot_img

রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার। যাচাই-বাছাই শেষে এসব রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটি। খবর আনাদোলুর।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যাচাই প্রক্রিয়া শেষে মোট ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন বাস্তুচ্যুত ব্যক্তিকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের দীর্ঘ প্রচেষ্টার মধ্যে এই স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল হলে যাচাই করা সাবেক বাসিন্দাদের নিজ এলাকায় ফিরিয়ে নেওয়া হবে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এর আগে একাধিক উদ্যোগ নেওয়া হলেও সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নিরাপত্তা, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিয়ে অনিশ্চয়তার কারণে এখন পর্যন্ত বড় পরিসরে প্রত্যাবাসন শুরু হয়নি।

এর মধ্যে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ ইতোমধ্যে আরাকান আর্মির হাতে চলে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈষম্য, নিপীড়ন ও রাষ্ট্রহীনতার মধ্যে রয়েছে। বিশেষ করে ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের পর লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে।

বর্তমানে বাংলাদেশে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে অনেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ শুরু থেকেই স্বেচ্ছা, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিয়ে আসছে। অন্যদিকে, রোহিঙ্গারাও মিয়ানমারে ফিরে যাওয়ার আগে নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা এবং মৌলিক অধিকারের নিশ্চয়তা দাবি করে আসছেন।

মিয়ানমারের সর্বশেষ ঘোষণায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় কিছুটা অগ্রগতির ইঙ্গিত মিললেও বাস্তবে কবে নাগাদ এবং কীভাবে এই প্রত্যাবাসন শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।



বাপ্পি/সা.এ

Latest articles

এমপি রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং দলীয়...

বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্যসহ দুই...

জয়পুরহাটে মাদক বিরোধী অভিযান, ১৫০ ইয়াবাসহ গ্রেফতার ১

জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই মাহদীসহ ৩ জন আটক

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানসহ...

More like this

এমপি রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং দলীয়...

বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্যসহ দুই...

জয়পুরহাটে মাদক বিরোধী অভিযান, ১৫০ ইয়াবাসহ গ্রেফতার ১

জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে...