Homeসর্বশেষএমপি রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

এমপি রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

Published on

spot_img

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

​সোমবার(১৭ আগষ্ট) বিকেল পাঁচটায় আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলীয় মূল ধারা ও প্রবীণ নেতাদের তোয়াক্কা না করে নিজস্ব স্বার্থ গুছিয়ে চলছেন। এছাড়া জাতীয় পার্টি, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং স্বার্থান্বেষী মহলের সাথে যোগসাজশে নিজের ইচ্ছামত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করছে। ​

অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের পর এমপি রোকন উদ্দিন বাবুল কোনো ধরনের মূল্যায়ন সভা বা এলাকার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি। উল্টো কেন্দ্র এবং রংপুর বিভাগীয় তৃণমূলের নির্দেশনা অমান্য করে আগামী ১৮ আগস্ট আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের নাম ভাঙিয়ে একটি বিধিবহির্ভূত সভার আহ্বান করা হয়েছে, যার বিষয়ে মূল বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না। ​সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নির্ধারিত সময় (বেলা ১১টা) শেষে সম্পন্ন ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে এমপির নির্দেশে দুপুরে আদিতমারী উপজেলা দলীয় কার্যালয়ের তালা ভেঙে অনধিকার প্রবেশ করে অনাকাঙ্ক্ষিতভাবে আরেকটি সভা করা হয়, যা তৃণমূল নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তোলে। ​এমতাবস্থায়, আদিতমারীতে দলীয় কোন্দল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জেলা বিএনপি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

একই সাথে এমপি রোকন উদ্দিন বাবুল ও তার অনুসারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নাদিরুল ইসলাম ইসলাম মানিক উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, আবু ইয়াহিয়া ইউনুছ আহম্মেদ সাবেক সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা যুবদলের আহবায়ক হাসানুল বান্না, সদস্য সচিব আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহারিয়ার আলম রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিমসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সাজু/নিএ

Latest articles

৩৩ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ...

তিন মাস কাদায় বন্দি ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মিলল মুক্তি

বুকসমান কাদার মধ্যে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় প্রায় তিন মাস ধরে বন্দিজীবন কাটাচ্ছিল...

বিআরটিএ’র বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে মালিকের অনুপস্থিতিতে গাড়ি হস্তান্তরের অভিযোগ

জেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক আহম্মদ হোসেনের ছেলে আনোয়ার...

রাষ্ট্রপতি নির্বাচন: কাল বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ

মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারবেন প্রার্থীরা। সোমবার...

More like this

৩৩ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ...

তিন মাস কাদায় বন্দি ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মিলল মুক্তি

বুকসমান কাদার মধ্যে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় প্রায় তিন মাস ধরে বন্দিজীবন কাটাচ্ছিল...

বিআরটিএ’র বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে মালিকের অনুপস্থিতিতে গাড়ি হস্তান্তরের অভিযোগ

জেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক আহম্মদ হোসেনের ছেলে আনোয়ার...