ঢাকা থেকে বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রী জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যা ৬ টায় তালতলীর জয়ালভাঙা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে ছুটিতে ঢাকা থেকে বরগুনার লতাকাটা এালকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল ১৫ বছরের কিশোরী জুঁই। রোববার সকালে পাশ্ববর্তী পায়রা নদীতে স্বজনদের সাথে গোসল করতে নামে জুঁই। ভালো সাঁতার না জানা এই কিশোরী হুট করেই জোয়ারের তোড়ে নদীর গহীনে তলিয়ে যায়।
আশেপাশের মানুষ তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পেতে ব্যর্থ হন।এর ৩৩ ঘন্টা পর আজ সন্ধ্যা ৬ টার দিকে তালতলীর জয়ালভাঙা নলবুনিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীর পাড় থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত জুই রাজধানীর মিরপুরের মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
সাজু/নিএ


