Homeসর্বশেষঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ

Published on

spot_img

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কাশিয়ানী উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে এ কর্মসূচি পালন করেনকাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এসময় তারা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভের কারণে অল্প সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ‘হঠাৎ কয়েকজন ছাত্রলীগের নামধারী ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।’

সালাউদ্দিন/সাএ

Latest articles

পে স্কেল কার্যকরের সময় নিয়ে নতুন তথ্য দিলেন অর্থমন্ত্রী

চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী...

নদীভাঙনের মুখে বাউফলের ৩ প্রাথমিক বিদ্যালয়

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ভয়াবহ নদীভাঙনের মুখে।...

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...

শেরপুরে যানবাহনের চাপায় হোটেলকর্মী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক ও অন্যান্য যানবাহনের চাপায়...

More like this