Homeসর্বশেষপে স্কেল কার্যকরের সময় নিয়ে নতুন তথ্য দিলেন অর্থমন্ত্রী

পে স্কেল কার্যকরের সময় নিয়ে নতুন তথ্য দিলেন অর্থমন্ত্রী

Published on

spot_img

চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার পর বিস্তারিত জানানো হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পে কমিশনের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে কমিশনের বেশ কয়েকটি বিষয় রয়েছে। সবগুলো দিক বিবেচনায় নিয়ে আলোচনা করা হচ্ছে। এদিনও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা প্রয়োজন হওয়ায় পরবর্তী সময়ে আবার বৈঠক হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে। তবে পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার কী ধরনের পদ্ধতি অনুসরণ করবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার পর জানানো হবে।

কুশল/সাএ

Latest articles

যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত

যশোরের রাজারহাট এলাকায় তিন তলার ছাদ থেকে পড়ে শাহেব আলী (৪৫) নামের গৃহকর্তা...

হামের উপসর্গ আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ...

নেত্রকোনা পৌরসভায় ওয়ানস্টপ সার্ভিস ও ই-সেবা কার্যক্রমের উদ্বোধন

নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে নেত্রকোনা পৌরসভায় ওয়ানস্টপ...

নামাজে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

ফজরের সুন্নত নামাজ আদায় করতে গিয়ে সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হাফেজ মুহাম্মদ...

More like this