Homeসর্বশেষ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া

Published on

spot_img

বার্সেলোনার আক্রমণভাগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। তার ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট কাতালান ক্লাব কর্তৃপক্ষ। তাই আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

রাফিনিয়ার সঙ্গে বার্সেলোনার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৮ সাল পর্যন্ত। নতুন চুক্তির মাধ্যমে আরও দুই বছরের জন্য তাকে ধরে রাখল ক্লাবটি। বিষয়টি জানিয়ে বার্সেলোনা বলেছে, ‘এটি আমাদের দৃঢ় প্রত্যয়ের ঘোষণা। আমাদের প্রিয় অধিনায়ক ২০৩০ সাল পর্যন্ত এই প্রকল্পের নেতৃত্ব দিয়ে যাবেন।’

২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। এরপর থেকে নিজের নৈপুণ্যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। কাতালানদের জার্সিতে এখন পর্যন্ত তিনটি লা লিগা শিরোপা জিতেছেন এই ব্রাজিলিয়ান। এর মধ্যে সর্বশেষ দুটি শিরোপা এসেছে টানা দুই মৌসুমে। আক্রমণভাগে লামিনে ইয়ামালের সঙ্গে তার বোঝাপড়াও হয়ে উঠেছে দারুণ কার্যকর।

চলতি মৌসুমেও গোলের পর গোল করে আলোচনায় রয়েছেন রাফিনিয়া। স্ট্রাইকার হিসেবে খেলার সুযোগ পেয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ১৯ গোল। এর মধ্যে শুধু লা লিগাতেই তার গোল ১৫টি। ফলে চলতি মৌসুমে এখন পর্যন্ত স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেও রয়েছেন তিনি।

রাফিনিয়ার এমন দুর্দান্ত ছন্দ ধরে রাখতেই দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটল বার্সেলোনা। নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে এই ব্রাজিলিয়ান তারকার।

বাপ্পি/সা.এ

Latest articles

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা...

সাংবাদিকেরা গণমানুষের প্রতিনিধি, যাদের বিকল্প নেই: অ্যাডভোকেট আব্দুল মান্নান

‘আপনারা যারা লেখালেখি করেন, তাদের আমি কখনো শুধু সাংবাদিক বলি না; বলি গণমানুষের...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে...

More like this