Homeসর্বশেষকক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

Published on

spot_img

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ ঘটনার শিকার হন সাংবাদিক এরফান হোসাইন।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এরফান হোসাইন দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের কক্সবাজার জেলা প্রতিনিধি।

সাংবাদিকের অভিযোগ, বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় রহিম উল্লাহ খান রানা নামে এক ছাত্রদল নেতার নেতৃত্বে কয়েকজন তাকে বাধা দেন। একপর্যায়ে তার ওপর হামলা ও হেনস্তা করা হয়।

এরফান হোসাইন জানান, মঙ্গলবার প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে সকাল থেকেই ওই ছাত্রদল নেতা তাকে হুমকি দিচ্ছিলেন। প্রকাশিত প্রতিবেদনে ওই নেতার ভাই হিরুর নাম আসায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরেই বিকেলে আদালত চত্বরে তার ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগী সাংবাদিক আরও অভিযোগ করেন, হামলার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল ত্যাগ করার সময় ভবিষ্যতে সংবাদ প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এরফান হোসাইন বলেন, ‘আমি এ ঘটনার বিচার চাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হয়, তবে ভবিষ্যতে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করা সম্ভব হবে না।’ তিনি চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কক্সবাজারের সাংবাদিক মহল।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা রহিম উল্লাহ খান রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Latest articles

খাগড়াছড়িতে অবসান ঘটল ৪৩ বছরের দুর্ভোগের, চালু হলো নিজস্ব ট্রেজারি সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি: ​পাহাড়ের বুক চিরে চলা উন্নয়নের যাত্রায় খাগড়াছড়ি জেলাবাসীর দীর্ঘদিনের একটি অন্যতম...

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা...

সাংবাদিকেরা গণমানুষের প্রতিনিধি, যাদের বিকল্প নেই: অ্যাডভোকেট আব্দুল মান্নান

‘আপনারা যারা লেখালেখি করেন, তাদের আমি কখনো শুধু সাংবাদিক বলি না; বলি গণমানুষের...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

More like this