Homeসর্বশেষব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

Published on

spot_img

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি যুবলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে ব্রাহ্মণপাড়া থানায় গিয়ে ছাত্রদল নেতার তদবির করার অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফয়সাল কবির আখন্দকে সংগঠনের সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ফয়সাল কবির আখন্দের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Latest articles

খাগড়াছড়িতে অবসান ঘটল ৪৩ বছরের দুর্ভোগের, চালু হলো নিজস্ব ট্রেজারি সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি: ​পাহাড়ের বুক চিরে চলা উন্নয়নের যাত্রায় খাগড়াছড়ি জেলাবাসীর দীর্ঘদিনের একটি অন্যতম...

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা...

সাংবাদিকেরা গণমানুষের প্রতিনিধি, যাদের বিকল্প নেই: অ্যাডভোকেট আব্দুল মান্নান

‘আপনারা যারা লেখালেখি করেন, তাদের আমি কখনো শুধু সাংবাদিক বলি না; বলি গণমানুষের...

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে...

More like this