চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব আনন্দ বিষাদে পরিণত হয়েছে রিকন দাশের পরিবারে। নগরীর পাহাড়তলী মাস্টার লাইন হিন্দু পাড়ার শ্রী শ্রী দয়াময়ী কালী মন্দিরের দেবী দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এখন লাইফ সাপোর্টে রিকন।
জানা গেছে, গতকাল বুধবার বিকেলে পাহাড়তলী হিন্দু পাড়ার মন্দির থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা নিয়ে বিসর্জন দিতে যাওয়ার পথে চলন্ত ট্রাক থেকে পড়ে রিকন দাস। গুরুতর আহত রিকনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া চেষ্টা করাতে ব্যর্থ হবে অবশেষে নগরীর এশিয়ান স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়৷
পাহাড়তলী মাস্টার লাইন এলাকার শ্রী শ্রী দয়াময়ী কালী মন্দির এর পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন চন্দ্র দাস বলেন, আমাদের এলাকা থেকে প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে ট্রাক করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর দিয়ে পতেঙ্গা যাওয়ার পথে কাঠগড় অংশে তীব্র ঝাকুনি খেয়ে চলন্ত ট্রাক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় রিকন দাশ। পরে তাকে কয়েকটি হাসপাতাল ঘুরে আইসিইউ না পেয়ে শেষে এশিয়ান স্পেশালাইজড হসপিটালে ভর্তি করানো হয়।
রিপন দাসের পিতা সুবল দাস বলেন, আমার ছেলে রিকন পেশায় একজন গার্মেন্টস শ্রমিক এবং আমি নিজে পেশায় রংমিস্ত্রি। এবার পুজো শেষে আমাদের পরিবারে বিষাদ নেমে এসেছে। ছেলের স্বাস্থ্যের যে অবস্থা তা এক কথায় জীবন মৃত্যু সব ভগবানের হাতে৷ আমাদের পক্ষে উন্নত চিকিৎসা করানো সম্ভব নয়৷
কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস আহত রিকন দাস এর জন্য সকলের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন।
এই প্রতিবেদন লিখা পর্যন্ত (২২ অক্টোবর, রাত পৌনে ৮টায়) এশিয়ান স্পেশালাইজড হসপিটালে আইসিইউতে লাইফ সার্পোটেই আছে রিকন দাশ। হাসপাতাল কর্তৃপক্ষ বিডি২৪লাইভকে জানান, রিকনের স্বাস্থ্যের অবস্থার কোন উন্নতি হয়নি৷ এখনও তার অবস্থা আশংকা জনক৷
বাপ্পি/সা.এ


