Homeসর্বশেষজামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন

জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন

Published on

spot_img

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামি দলগুলোকে নিয়ে পৃথক বৃহত্তর নির্বাচনী জোট গঠনের প্রস্তুতিও নিচ্ছে দলটি।

শুক্রবার (২৩ অক্টোবর) এক বিশেষ সাক্ষাৎকারে দলের অবস্থান তুলে ধরে এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের সঙ্গে থাকবে বাংলাদেশ খেলাফত মজলিস। জোটের সব কর্মসূচিতেও দলটি সক্রিয়ভাবে অংশ নেবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নই তাদের প্রধান দাবি।

হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমি ধারার সমমনা সাতটি দলের বৈঠক প্রসঙ্গে আতাউল্লাহ আমীন বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মপদ্ধতি, রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক দৃষ্টিভঙ্গি রয়েছে। জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের কৌশল নির্ধারণের অংশ হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে প্রাথমিকভাবে সাতটি ইসলামি দল একত্র হয়েছে। এসব দলের পাশাপাশি অন্যান্য সমমনা ইসলামি দলকে নিয়ে বৃহত্তর নির্বাচনী প্ল্যাটফর্ম গঠনের প্রক্রিয়াও চলছে।

আতাউল্লাহ আমীন আরও বলেন, জাতীয় পর্যায়ে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সঙ্গে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর মধ্যে পৃথক নির্বাচনী ঐক্য গড়ে তোলার উদ্যোগও অব্যাহত থাকবে।

কুশল/সাএ

Latest articles

‘শিক্ষক শাসন করতে পারলে, অনৈতিক প্রস্তাব দিলে; বাবাও থাপ্পড় দিতে পারেন’

টঙ্গীর একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে দেওয়া বক্তব্যের...

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত নিজের মৃত্যুর জন্য...

‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক...

মার্কিন শীর্ষ কর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর হামলার প্রচেষ্টা ‘উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে’...

More like this