Homeসর্বশেষদল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

Published on

spot_img

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা বর্তমান সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ।

শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

বাণীতে তারেক রহমান বলেন, হিন্দুধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন, শত্রুর বিনাশ এবং সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য অনন্য মাত্রা পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবেন। ধর্মীয় উৎসব উদযাপনের এই চর্চাই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য।

তিনি বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একজন বাংলাদেশি হিসেবে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন প্রকাশ পায়।

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য উল্লেখ করে তারেক রহমান বলেন, মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। এর মাধ্যমে সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ।

তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের অঙ্গীকার।

দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব-আনন্দ উদযাপন করুন।’



কুশল/সাএ

Latest articles

বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আমার দৃষ্টিতে যেটা বুঝি, সেটা...

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হ'ত্যা'র ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত...

আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো: এমপি বাবুল

"আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই সব মোকাবিলা করব"— বলে মন্তব্য করেছেন...

ভারত থেকে এলো ১৮টি নতুন ট্রেন কোচ, বাড়বে পশ্চিমাঞ্চলের যাত্রীসেবা

বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে ভারত থেকে আনা ২০০টি ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজের...

More like this

বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আমার দৃষ্টিতে যেটা বুঝি, সেটা...

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হ'ত্যা'র ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত...

আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো: এমপি বাবুল

"আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই সব মোকাবিলা করব"— বলে মন্তব্য করেছেন...