Homeসর্বশেষআমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো: এমপি বাবুল

আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো: এমপি বাবুল

Published on

spot_img

“আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই সব মোকাবিলা করব”— বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা জনাব শহিদুল ইসলাম খান বাবুল।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​‘যুব, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামায় পুরো সম্মেলনস্থল এক বিশাল জনসভায় রূপ নেয়। ​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজিবুল হাসান রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। ​

ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আজমের সঞ্চালনায় সম্মেলনে যুবদল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে আলগী ইউনিয়নে একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

কুশল/সাএ

Latest articles

১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার

আগামী ১ নভেম্বর থেকে ভারতে ফোনকলের ক্ষেত্রে কলার শনাক্তকরণ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে...

পেঁয়াজ নিয়ে কারসাজি করায় ৩৪৪ কোটি টাকা জরিমানা

ফিলিপাইনে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার অভিযোগে ছয়টি কোম্পানিকে ১ দশমিক ৭৬ বিলিয়ন...

শীত আসার আগেই লিলি লোশন চাহিদার তুঙ্গে, উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক

শীত আসার আগেই বডি লোশনের বাজারে যেন আগাম হাওয়া। মৌসুমের চাহিদা পুরোপুরি তৈরি...

বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের ওপর হামলা...

More like this