Homeসর্বশেষকুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মানুষের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মানুষের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

Published on

spot_img

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লির সমাগম হয়েছে। বুধবার বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি এ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার রাত ১১টা ৩৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা নুরুল হক। ‘বটগ্রামের হুজুর’ হিসেবে পরিচিত এই আলেমের বয়স হয়েছিল আনুমানিক ১০৫ বছর। জানাজায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। সকাল থেকেই প্রিয় আলেমকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজাস্থলে মানুষের ঢল নামে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সুয়াগঞ্জ ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

আল্লামা নুরুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বটগ্রাম মাদ্রাসার শায়খুল হাদিস ও মুহতামিম এবং কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও কওমি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর কাছে শিক্ষা গ্রহণ করা অসংখ্য ছাত্র বর্তমানে ধর্মীয় অঙ্গনে দায়িত্ব পালন করছেন।

বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন এই বর্ষীয়ান আলেম। মৃত্যুকালে তিনি ১০ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র, শিষ্য ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামে।

আল্লামা নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, ‘আল্লামা নুরুল হক ছিলেন এ অঞ্চলে দ্বীনি শিক্ষার একজন পথিকৃৎ ও প্রাজ্ঞ আলেম। দ্বীনি শিক্ষার প্রসার এবং অসংখ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আলেমসমাজ ও দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।’

Latest articles

৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে গ্রেপ্তার ১

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ...

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

নোয়াখালী সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে...

জয়পুরহাটে অটো ছিনতাইয়ের পর চালক সাখাওয়াত হত্যা: শোকে স্তব্ধ পরিবার

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর সাখাওয়াত হোসেন (২২) নামের এক চালককে নির্মমভাবে...

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে আল্টিমেটাম

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকে যাতায়াতের ওপর জারীকৃত সাময়িক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি...

More like this