Homeসর্বশেষজয়পুরহাটে অটো ছিনতাইয়ের পর চালক সাখাওয়াত হত্যা: শোকে স্তব্ধ পরিবার

জয়পুরহাটে অটো ছিনতাইয়ের পর চালক সাখাওয়াত হত্যা: শোকে স্তব্ধ পরিবার

Published on

spot_img

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর সাখাওয়াত হোসেন (২২) নামের এক চালককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) সকালে পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

​এই হত্যাকাণ্ডে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। পরিবারের দাবি, অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা।

​নিহত সাখাওয়াত হোসেন পাঁচবিবি উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে বলে জানায় পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের সন্দেহ হয়। পরবর্তীতে রাতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ​অবশেষে আজ বুধবার সকালে বাড়ির অদূরে পাথরঘাটা এলাকায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ।

​এ বিষয়ে পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি মর্মান্তিক ঘটনা। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। খুব দ্রুতই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন তিনি।

কুশল/সাএ

Latest articles

সাভারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ...

ছিনতাইয়ের সতর্কবার্তা, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর ভারতের এয়ার ইন্ডিয়ার ফ্রাঙ্কফুর্ট থেকে নয়াদিল্লিগামী একটি ফ্লাইট...

গোপালপুরের হেমনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাখারিয়া গ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের...

৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে গ্রেপ্তার ১

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ...

More like this