Homeসর্বশেষনোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

Published on

spot_img

নোয়াখালী সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় পুলিশ ও এসআরবি যৌথ অভিযানে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে।

বুধবার(১৪ অক্টোবর) দুপুরে সুধারাম থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।এরআগে মঙ্গলবার বিকালে নোয়াখালী সদর উপজেলা নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় ওই যুবককে মারধর করা হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে একটি দোকানের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরোও জানায়,গেল সোমবার নোয়াখালী সোনাপুর পেট্রলপাম্পে হাসিব ওয়ার্কশপ থেকে ১ লাখ ৮০ হাজার চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিকে কেউ চিনে থাকলে তাকে খবর দিতে অনুরোধ করেন।মঙ্গলবার বিকালে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে কবিরকে স্থানীয়রা আটকের কথা জানান।খবর পেয়ে ওয়ার্কশপের মালিক হোসেন তার লোকজন নিয়ে সেখানে যান। এ সময় কয়েকজন কবিরকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন।এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আহত কবিরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ভিডিওতে তাকে টাকা চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করতেও দেখা যায়।অতিরিক্ত মারধরে কবির মারা যায়।পরে পুলিশ গিয়ে কবিরের মরদেহ উদ্ধার করে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন পাওয়া যায়।রাতেই পুলিশ ও এসআরব যৌথ অভিযান চালিয়ে মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Latest articles

সাভারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ...

ছিনতাইয়ের সতর্কবার্তা, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর ভারতের এয়ার ইন্ডিয়ার ফ্রাঙ্কফুর্ট থেকে নয়াদিল্লিগামী একটি ফ্লাইট...

গোপালপুরের হেমনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাখারিয়া গ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের...

৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে গ্রেপ্তার ১

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ...

More like this