Homeসর্বশেষরাজবাড়ীর পাংশায় সুফলভোগীদের মাঝে বকনা বাছুর ও খাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় সুফলভোগীদের মাঝে বকনা বাছুর ও খাদ্য বিতরণ

Published on

spot_img

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন সুবিধাভোগীর প্রত্যেককে একটি করে বকনা বাছুর ও দুই বস্তা করে ফিড (খাদ্য) প্রদান করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সামসুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কুশল/সাএ

Latest articles

শুটিংয়ে গুরুতর আঘাত পেয়ে আহত প্রিয়ন্তী উর্বীর

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।...

বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে চালিয়ে যাচ্ছেন ভারতের দুই অভিজ্ঞ...

এবার হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা...

নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে নাব্য সংকটে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল...

More like this