Homeসর্বশেষনেত্রকোনায় সাঁতার শেখার উৎসাহ ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান

নেত্রকোনায় সাঁতার শেখার উৎসাহ ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান

Published on

spot_img

নেত্রকোনা সংবাদদাতা পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে শিশু-কিশোরদের সাঁতার শেখায় উৎসাহিত করতে নেত্রকোনায় সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে সাঁতার শেখার উৎসাহ ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান নেত্রকোনা মুক্তার পাড়া পাবলিক লাইব্ররী চত্বরে ১১ই অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। জেলা প্রশাসক বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সাঁতার শেখার বিকল্প নেই। তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এডভোকেট), অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। এ ছাড়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক ও সাঁতার প্রশিক্ষণার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, সাঁতার না জানা, অসতর্কতা ও জলাশয়ের পাশে নিরাপত্তার অভাব পানিতে ডুবে মৃত্যুর অন্যতম কারণ। তাই শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানোর পাশাপাশি জলাশয়ের আশপাশে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। সাঁতার শেখার সুযোগ ও সরঞ্জাম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিলে পানিতে ডুবে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগে জেলার শিশু-কিশোরদের সাঁতার শেখার আগ্রহ বাড়বে এবং পানিতে ডুবে অকালমৃত্যু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

Latest articles

খাগড়াছড়িতে স্টোররুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকার বায়তুশ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল...

ইট তৈরির মেশিনে পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে ইট তৈরির মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামের এক...

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে...

সৌদি আরবে আহত কিশোরগঞ্জের ফয়সালের মৃত্যু

সৌদি আরবে পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণ সামগ্রী মাথার উপর পড়ে গুরুতর আহত...

More like this