Homeসর্বশেষসৌদি আরবে আহত কিশোরগঞ্জের ফয়সালের মৃত্যু

সৌদি আরবে আহত কিশোরগঞ্জের ফয়সালের মৃত্যু

Published on

spot_img

সৌদি আরবে পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণ সামগ্রী মাথার উপর পড়ে গুরুতর আহত হওয়া প্রবাসী বাংলাদেশি ফয়সাল মিয়া (৩৬) মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে সৌদি আরবের মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ফয়সাল মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার নামা বোয়ালিয়া মহল্লার মো. চাঁন মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের মক্কা নগরীর আল ইয়ামামা কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ১০ বছর আগে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। তার মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের মাতম চলছে।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কর্মস্থলে দায়িত্ব পালনকালে পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণকাজে ব্যবহৃত একটি ব্লক ফয়সালের মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে নিকটস্থ এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ অক্টোবর) রাতে তাঁর মৃত্যু হয়েছে।

ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, দুর্ঘটনার পর তার ভাইকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফয়সালের রুমমেট জাকির হোসেন মুঠোফোনে ফয়সালের মৃত্যুর খবর জানান।

ফয়সালের স্ত্রী কোহিনুর বেগম বলেন, আমার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এখন সন্তানদের নিয়ে কীভাবে চলব, তা বুঝতে পারছি না।

স্বামীর মুখটি শেষবারের মতো দেখার জন্য তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন কোহিনুর বেগম।

কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া মহল্লার সাবেক কাউন্সিলর ও কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন জানান, ফয়সালের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এ অবস্থায় ফয়সালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

Latest articles

ইয়েমেনে হুতিদের ওপর হামলায় সৌদি আরবের সমর্থন চাইছেন নেতানিয়াহু

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালাতে সৌদি আরবের অনুমতি আদায়ের চেষ্টা করছেন...

খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে উজ্জ্বল চাকমা কারাগারে

খাগড়াছড়ি সদর উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২১) দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের মামলায়...

ভাই-বোনের অটুট বন্ধন ও করুণ পরিণতির গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ভাই-বোনের নিখাদ ভালোবাসা এবং প্রচলিত সমাজে তাদের জীবনের করুণ পরিণতির গল্প নিয়ে নির্মিত...

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লায় মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী নিহত...

More like this