Homeসর্বশেষকুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

Published on

spot_img

কুমিল্লায় মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজর নামাজের পর নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম প্রাতঃভ্রমণের জন্য বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্বামী-স্ত্রীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

কুশল/সাএ

Latest articles

বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, যে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলো সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা...

রাজবাড়ীর পাংশায় সুফলভোগীদের মাঝে বকনা বাছুর ও খাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত...

ইয়েমেনে হুতিদের ওপর হামলায় সৌদি আরবের সমর্থন চাইছেন নেতানিয়াহু

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালাতে সৌদি আরবের অনুমতি আদায়ের চেষ্টা করছেন...

খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে উজ্জ্বল চাকমা কারাগারে

খাগড়াছড়ি সদর উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২১) দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের মামলায়...

More like this