Homeসর্বশেষঅক্টোবরের প্রথম ১০ দিনে ১২ হাজার ১৭৭ কোটি টাকা রেমিট্যান্স

অক্টোবরের প্রথম ১০ দিনে ১২ হাজার ১৭৭ কোটি টাকা রেমিট্যান্স

Published on

spot_img

চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ১৭৭ কোটি টাকা।

রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে ৯৯ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর—এই তিন দিনেই এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার।

গত বছরের একই সময়ে দেশে ৯৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবরের প্রথম ১০ দিনে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৫৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৫৩ কোটি ডলার।

এ হিসাবে অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩ শতাংশ।

বাপ্পি/সা.এ

Latest articles

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে...

সৌদি আরবে আহত কিশোরগঞ্জের ফয়সালের মৃত্যু

সৌদি আরবে পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণ সামগ্রী মাথার উপর পড়ে গুরুতর আহত...

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: বর্ণিল ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুভ সূচনা হয়েছে...

জার্মানির সেই তরুন পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরির চার দিন পর শহরের কাপুড়িয়া পট্টি এলাকার ‘নূর...

More like this