Homeসর্বশেষকক্সবাজারে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

কক্সবাজারে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

Published on

spot_img

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে তাদের মধ্যে চারজনকে মাদক সেবন, সাতজনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এবং পাঁচজনকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে মো. রিফাত (২০) ও জাহাঙ্গীর আলম (২০) রয়েছেন। রিফাতের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে রামু থানায় একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার চার মাদকসেবী হলেন- নুরুল আমিন লালু (৩০), মোহাম্মদ হারুন রানা (৩৬), মো. সুলতান (২২) ও মো. চাঁদ মিয়া (২৫)। তাদের মধ্যে নুরুল আমিন ও হারুন রানার বাড়ি কক্সবাজার পৌরসভার টেকপাড়া এলাকায়। সুলতানের বাড়ি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকায় এবং চাঁদ মিয়ার বাড়ি পৌরসভার ঝাউতলা গাড়ির মাঠ এলাকায়।

বিভিন্ন অপরাধে গ্রেপ্তার সাতজন হলেন- মো. হেলাল হোসেন (২১), মিজান (২১), নুরুল আবছার (২৩), অরাফাত হোসেন সানি (২৩), হাসিবুল হাসান ওরফে মনু (৪০), মো. রিফাত (২০) ও জাহাঙ্গীর আলম (২০)। তাদের মধ্যে হেলালের বাড়ি কুতুবদিয়াপাড়া এলাকায়, মিজান ও সানির বাড়ি ঘোনারপাড়ায়, নুরুল আবছারের বাড়ি সমিতিপাড়ায়, মনুর বাড়ি টেকপাড়ায়, রিফাতের বাড়ি পল্লাইন্যাঘাটা এলাকায় এবং জাহাঙ্গীরের বাড়ি ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বেপারি পাড়ায়।

পুলিশের তথ্য অনুযায়ী, রিফাতের বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ মে ছিনতাইয়ের অভিযোগে কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়। এ ছাড়া ২০২২ সালের ২৫ মার্চ পুলিশ আইনের ৩৪ ধারায় একটি নন-এফআইআর মামলা এবং চলতি বছরের ১৮ এপ্রিল মারামারি, আঘাত, হত্যাচেষ্টা, চুরি ও হুমকিসহ বিভিন্ন অভিযোগে আরেকটি মামলা হয়।

অন্যদিকে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চলতি বছরের ২৫ মার্চ রামু থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় দাঙ্গা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, মারামারি, আঘাত, হত্যাচেষ্টা, চুরি ও হুমকিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তার পাঁচ পরোয়ানাভুক্ত আসামি হলেন জাহেদুল ইসলাম ওরফে মানিক, হাবিবুল্লাহ ওরফে সুন্দর আলা, ইয়াসমিন, নুর আহাম্মদ ওরফে রুন্টু ও মো. আশেক। তাদের বিভিন্ন মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, চুরি ও ছিনতাইসহ অপরাধ দমনে শহর ও আশপাশের এলাকায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



সাজু/নিএ

Latest articles

খাগড়াছড়িতে স্টোররুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকার বায়তুশ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল...

নেত্রকোনায় সাঁতার শেখার উৎসাহ ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান

নেত্রকোনা সংবাদদাতা পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে শিশু-কিশোরদের সাঁতার শেখায় উৎসাহিত করতে নেত্রকোনায় সচেতন...

ইট তৈরির মেশিনে পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে ইট তৈরির মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামের এক...

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে...

More like this

খাগড়াছড়িতে স্টোররুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকার বায়তুশ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল...

নেত্রকোনায় সাঁতার শেখার উৎসাহ ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান

নেত্রকোনা সংবাদদাতা পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে শিশু-কিশোরদের সাঁতার শেখায় উৎসাহিত করতে নেত্রকোনায় সচেতন...

ইট তৈরির মেশিনে পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে ইট তৈরির মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামের এক...