Homeসর্বশেষবন্যহাতি রক্ষায় ভারতের সাথে সংলাপ শুরু হবে: পরিবেশমন্ত্রী

বন্যহাতি রক্ষায় ভারতের সাথে সংলাপ শুরু হবে: পরিবেশমন্ত্রী

Published on

spot_img

পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, শেরপুরের গারো পাহাড়ে বিচরনরত বন্যহাতি সুরক্ষায় আন্তঃদেশীয় করিডোর চালু করতে আগের প্রটোকল অনুসারে শীঘ্রই পাশের দেশ ভারতের সাথে সংলাপ শুরু করা হবে। একইসাথে পরিস্থিতি মোকাবিলায় শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শনিবার (১০ অক্টোবর) শেরপুরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতি সংরক্ষণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শেরপুর জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে জেলার বন্যহাতি অধ্যুষিত এলাকার সংসদ সদস্য, ইআরটি, গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবীদের সাথে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন অঞ্চল) মো. ছানাউল্যা পাটওয়ারী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এএসএম. জহির উদ্দিন আকন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, পুলিশ সুপার একেএম. জহিরুল ইসলাম, স্থানীয় ইআরটি সদস্য লরেন্স দ্রং, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ। এ সময় নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত একজনকে ক্ষতিপূরণ প্রদান করা হয় এবং ১০টি ইআরটি টিমের সদস্যের মাঝে উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। মতবিনিময় সভার আগে মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বন্যহাতির একটি করিডোর পরিদর্শন করেন। পরে তিনি পাশ্বর্বতী ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে একই ধরনের আরেকটি অনুষ্ঠানে মতবিনিময় সভা করেন। সেসময় স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

Latest articles

ঘরেই তৈরি করুন সঞ্জীব কাপুর অনুপ্রাণিত কেশর-পেস্তা কুলফি

মিষ্টি খেতে ভালোবাসেন? তাহলে বাড়িতেই তৈরি করে দেখতে পারেন সুস্বাদু কেশর-পেস্তা কুলফি। দোকান...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে।  রবিবার (১১ অক্টোবর)...

জাবিতে ‘দেয়ালজুড়ে সাদা নৈঃশব্দ’ চিত্রপ্রদর্শনী আয়োজিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিল্পী চূড়ান্তের চিত্রকর্ম নিয়ে ‘দেয়ালজুড়ে সাদা নৈঃশব্দ’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে...

এনসিটি ইজারা ইস্যুতে গণঅনশন করবে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে লাভজনক জেটি এনসিটি ইজারা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা না...

More like this