Homeসর্বশেষমমতার পর এবার দিল্লিতে আটক কেজরিওয়াল

মমতার পর এবার দিল্লিতে আটক কেজরিওয়াল

Published on

spot_img

তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে আটক হয়েছেন আম আদমি পার্টির (আপ) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার (১০ অক্টোবর) ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভের সময় দিল্লির রাজপথ থেকে তাকে আটক করে পুলিশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকেও আটকের খবর পাওয়া যায়। দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে গুরুগ্রাম পুলিশ ধ্রুব রাঠিকে আটক করে। অন্যদিকে, দিল্লিতে অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকে অভিজিৎ দীপকেকে আটক করে পুলিশ। এ সময় তিনি ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সিজেপির ডাকা বিক্ষোভ কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে নতুন স্থান হিসেবে দিল্লি হাটের নাম ঘোষণা করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা।
এর আগে গত ২০ জুলাইয়ের একটি বিক্ষোভ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। একই ধরনের পরিস্থিতি এড়াতে এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এ ছাড়া নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেট।

সাজু/নিএ

Latest articles

ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত সরকারের

দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স দেওয়ার কার্যক্রম আবার শুরু...

তৃতীয় দফায়ও জামিন পেলেন না এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তৃতীয় দফায়ও জামিন পাননি সাতক্ষীরার সংসদ...

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের...

নালিতাবাড়ীতে ছিনতাই হওয়া অটোরিকশা ফিরে পেল মালিক

শেরপুরের নালিতাবাড়ীতে যাত্রী সেজে আটোরিকশায় উঠে মালিককে অজ্ঞান করে ছিনতাই হওয়া অটোরিকশাটি রোববার...

More like this