Homeসর্বশেষপারিবারিক জমি বিরোধে ত্রাণমন্ত্রী দুলুর নাম জড়ানোর নিন্দা লালমনিরহাট বিএনপির

পারিবারিক জমি বিরোধে ত্রাণমন্ত্রী দুলুর নাম জড়ানোর নিন্দা লালমনিরহাট বিএনপির

Published on

spot_img

লালমনিরহাট পৌরসভার একটি এলাকায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি।

শনিবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। তিনি বলেন, গত ৫ অক্টোবর লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআর হাট এলাকায় একটি সংবাদ সম্মেলন করে দুই পরিবারের ব্যক্তিগত জমি সংক্রান্ত দ্বন্দ্বকে রাজনৈতিক রং দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। সেখানে বিএনপির নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ তোলা হয়েছে।

জেলা বিএনপির দাবি, রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করার লক্ষ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কাজ করছে। যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল এবং গত ৫ আগস্টের পর দল পরিবর্তন করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তারাই মূলত এলাকায় নানা অপকর্ম ও পারিবারিক বিরোধে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে।

একেএম মমিনুল হক আরও বলেন, উক্ত ঘটনার সঙ্গে বিএনপি পরিবারের কোনো সম্পর্ক নেই। নিজেদের জমিজমা বিরোধ নিয়ে থানায় যে মামলা করা হয়েছে, তার আসামি এবং বাদী উভয় পক্ষই একই পরিবারের আত্মীয়-স্বজন। এতেই স্পষ্ট যে, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সত্য গোপন করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। জেলা বিএনপি যেকোনো ধরনের বলপ্রয়োগ, নৈরাজ্য ও ভাঙচুরের ঘটনার বিরোধিতা করে। সংবাদ সম্মেলনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মাদক কারবারি ও রাজনৈতিক অপপ্রচারে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন রেজা স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবদলের জেলা আহ্বায়ক আনিছুর রহমানসহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

Latest articles

পুলিশের হাতে আটক দীপকে, বাড়িতে মারা গেলেন দাদি

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে বিমানবন্দরেই পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ...

প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা...

ওসমান হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে...

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ভারতের দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। বিস্তারিত আসছে... ...

More like this

পুলিশের হাতে আটক দীপকে, বাড়িতে মারা গেলেন দাদি

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে বিমানবন্দরেই পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ...

প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা...

ওসমান হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে...