Homeসর্বশেষওসমান হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

ওসমান হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

Published on

spot_img

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে জীবদ্দশায় যথাযথ সম্মান দেয়নি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাঁর দাবি, রাজনৈতিক বিরোধের কারণে হাদিকে খাটো করা হলেও মৃত্যুর পর তাঁকে নিজেদের আদর্শিক নেতা হিসেবে তুলে ধরছে দল দুটি।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে বিভিন্ন ঘটনা তুলে ধরে এসব অভিযোগ করেন রাশেদ খাঁন। একই সঙ্গে ওসমান হাদিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি না করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

রাশেদ খাঁনের দাবি, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। ওই আসনে এনসিপি রিকশাচালক সুজনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে হাদিকে অসম্মান করা হয়েছিল।

তিনি আরও দাবি করেন, জামায়াতের আমিরের ব্যক্তিগত সহকারী ও বুয়েট শাখা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হাদিকে ঢাকা-৮ আসনে নির্বাচন না করার পরামর্শ দিয়েছিলেন। ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সাদিক কায়েম নির্বাচন করবেন বলেও তাঁকে জানানো হয়েছিল।

রাশেদের ভাষ্য অনুযায়ী, এর জবাবে হাদি বলেছিলেন, প্রয়োজনে ৫০০ ভোট পেলেও তিনি ঢাকা-৮ আসন থেকেই নির্বাচন করবেন। এ বিষয়ে হাদির ভাই ওমর হাদিও ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ প্রশ্ন তোলেন, হাদির প্রতি যাঁরা এখন শ্রদ্ধা প্রকাশ করছেন, তাঁরা জীবদ্দশায় তাঁর আহ্বানে সাড়া দিয়ে ঢাকা-৮ আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত কেন নেননি। তাঁর অভিযোগ, রিকশাচালক সুজনকে শেষ পর্যন্ত প্রার্থী না রাখার ঘটনাও হাদিকে ছোট করার রাজনৈতিক প্রচেষ্টার অংশ ছিল।

জামায়াতের বিরুদ্ধে হাদিকে নির্বাচন না করার জন্য চাপ দেওয়ার অভিযোগও করেন রাশেদ। তাঁর দাবি, জীবদ্দশায় হাদি এনসিপির বিরুদ্ধে দুর্নীতি, জুলাইয়ের ঐক্য বিনষ্ট এবং আন্দোলনকে কুক্ষিগত করার অভিযোগ তুলেছিলেন। একই সঙ্গে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেছিলেন তিনি।

রাশেদের মতে, জীবিত অবস্থায় যাঁর সঙ্গে দল দুটির রাজনৈতিক বিরোধ ছিল, মৃত্যুর পর তাঁকেই নিজেদের আদর্শিক নেতা হিসেবে তুলে ধরা হচ্ছে।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর একটি বক্তব্যের সমালোচনা করে রাশেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে ওসমান হাদির সংগ্রামের তুলনা করে বিএনপির নেতাকর্মীদের উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, এর মাধ্যমে হাদিকে ঘিরে বিতর্ক তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, ওসমান হাদি আধিপত্যবাদবিরোধী রাজনীতিতে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতেন। জীবদ্দশায় হাদি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে হাদিকে বিএনপির মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রচেষ্টা সফল হবে না বলে আশা প্রকাশ করেন রাশেদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে ওসমান হাদিকে দাফন করা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। রাশেদ বলেন, হাদি জীবদ্দশায় যমুনা ঘেরাও কর্মসূচিতে বলেছিলেন, তাঁর মৃত্যু হলে যেন বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। তাই তাঁর কবরের অবস্থান নিয়ে হাদিকে দায়ী করে বিতর্ক তৈরি করা উচিত নয়।

একই সঙ্গে নজরুলের সঙ্গে হাদির তুলনা করে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানান রাশেদ। তাঁর মতে, হাদি জাতীয় কবির বিপ্লবী চেতনাকে ধারণ করতেন এবং তাঁকে নজরুলের একজন যোগ্য শিষ্য হিসেবে বিবেচনা করা যায়।

পোস্টে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে ওসমান হাদির ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন রাশেদ। তাঁর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নুরুল হক নুর আক্রান্ত হওয়ার পর হাদি বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন। একইভাবে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর নুরুল হক নুরও তাঁর পক্ষে অবস্থান নিয়েছিলেন।

রাশেদের মতে, নুরুল হক নুরের পুরো বক্তব্য শুনলে মনে হবে না যে তিনি হাদিকে ছোট করেছেন। বরং রাজনৈতিক বিরোধীরা উদ্দেশ্য হাসিল ও বিভ্রান্তি ছড়াতে বক্তব্যের অংশবিশেষ প্রচার করেছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে নুরুল হক নুরকে নিজের বক্তব্য পরিষ্কার করার আহ্বান জানান রাশেদ।

তিনি আরও জানান, শনিবার সকালে ওসমান হাদির বড় ভাইয়ের সঙ্গে টেলিফোনে তাঁর কথা হয়েছে। রাশেদের ভাষ্য অনুযায়ী, হাদির ভাই বলেছেন, যখন অনেকে কথা বলতেন না, তখন নুরুল হক নুর কথা বলতেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক বিরোধ তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে, এমন বক্তব্য দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, ইনকিলাব মঞ্চ, জামায়াত ও এনসিপি নিজেদের রাজনৈতিক স্বার্থে ওসমান হাদিকে যত কম ব্যবহার করবে, তিনি তত বেশি সর্বজনীন ও প্রাসঙ্গিক থাকবেন। শহীদ ওসমান হাদিকে তাঁরা আজীবন হৃদয়ে ধারণ করবেন উল্লেখ করে তাঁকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিতর্কিত করার যেকোনো প্রচেষ্টার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।



কুশল/সাএ

Latest articles

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন...

কয়েদিদের দিয়ে বাসার কাজ করানোর অপরাধে কারাগারে বন্দি জেলার

দুই সন্তানের দেখাশোনা ও বাসার কাজ করানোর জন্য কারাগার থেকে দুই নারী কয়েদিকে...

নাটোরের সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী হুলহুলিয়া আদর্শ গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার...

More like this

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন...

কয়েদিদের দিয়ে বাসার কাজ করানোর অপরাধে কারাগারে বন্দি জেলার

দুই সন্তানের দেখাশোনা ও বাসার কাজ করানোর জন্য কারাগার থেকে দুই নারী কয়েদিকে...