Homeসর্বশেষনাটোরের সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

নাটোরের সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

Published on

spot_img

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী হুলহুলিয়া আদর্শ গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৪০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, অভিযুক্ত আকরাম সরদার (৪০) হুলহুলিয়া গ্রামের সরদারপাড়া এলাকার ওয়াজেদ সরদারের দ্বিতীয় ছেলে। শনিবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন।

এ বিষয়ে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির শাহ বলেন, ধর্ষণচেষ্টার একটি অভিযোগ পেয়েছেন তিনি। গ্রামের নিয়ম অনুযায়ী বিষয়টি স্থানীয় আদালতে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুশল/সাএ

Latest articles

আধুনিক প্যাকেজিংয়ে নতুন দিগন্ত খুলছে রিমার্ক সুপার প্যাক

দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের বিকাশে উন্নত প্যাকেজিং, কাঁচামালের সহজলভ্যতা ও নীতিসহায়তার...

মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নিলেন নার্স বীথির স্বামী

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় বীথি আক্তার নামের এক প্রসূতির পেটে...

বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ রাখার লক্ষ্য: বিমানমন্ত্রী

দেশের বিমানবহর সম্প্রসারণে প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক...

মায়ের সঙ্গে ঘড়ি নিয়ে ঝগড়া করে ঘর থেকে বের হয় তাজমিন, রাজুর স্ত্রী পরিচয় থাকেন হোটেলে

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার শিকার কিশোরী জান্নাতুল তাজমিন (১৫) কক্সবাজারে গিয়ে একটি আবাসিক...

More like this