Homeসর্বশেষপ্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

Published on

spot_img

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় পরীক্ষা নেওয়ার নতুন সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় পুনরায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কুশল/সাএ

Latest articles

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন...

কয়েদিদের দিয়ে বাসার কাজ করানোর অপরাধে কারাগারে বন্দি জেলার

দুই সন্তানের দেখাশোনা ও বাসার কাজ করানোর জন্য কারাগার থেকে দুই নারী কয়েদিকে...

নাটোরের সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী হুলহুলিয়া আদর্শ গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার...

More like this