Homeসর্বশেষএক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

Published on

spot_img

আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত ও সম্প্রসারণে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সামগ্রিক উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আগামী এক বছরের মধ্যে আপনারা বাংলাদেশের পুঁজিবাজারের পরিবর্তিত চেহারা দেখতে পাবেন।’

পুঁজিবাজার শক্তিশালী করতে ইতোমধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হয়েছে বলে জানান তিনি। তবে এসব উদ্যোগ পরবর্তী সময়ে প্রত্যাশিত গতিতে এগোয়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, পুঁজিবাজারে এখন বাস্তবভিত্তিক ‘উদ্ধার’ ও ‘পুনরুদ্ধার’ কার্যক্রম প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো কোনো অংশীজনের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রচলিত অর্থায়নের উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দেশের আর্থিক কাঠামোয় মৌলিক পরিবর্তন আনা হচ্ছে। সরকারি অর্থব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতে অর্থায়নের কাঠামোও পরিবর্তন করতে চায় সরকার।

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উচ্চ সুদে ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বমানের অর্থনীতির সঙ্গে তাল মেলাতে বাংলাদেশকে ‘হাই স্ট্রিট থেকে ওয়ার্ল্ড স্ট্রিট’-এর দিকে এগোতে হবে। দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য বন্ড মার্কেট, ডেরিভেটিভস, সিকিউরিটাইজেশন ও ইক্যুইটি মার্কেটকে আরও শক্তিশালী করতে হবে।

বাংলাদেশের বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের ওপরও গুরুত্ব দেন তিনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আইএমএফ কর্মসূচি বাতিল করেছি। কারণ তাদের শর্তগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না।’

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বিনিয়োগকারী ও বৈশ্বিক বাজার থেকে বাংলাদেশের অর্থনৈতিক উদ্যোগের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে অনুষ্ঠিত বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও বিভিন্ন পদক্ষেপের প্রতি আস্থা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর শাহরিয়ার গনি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস



বাপ্পি/সা.এ

Latest articles

পুঁজিবাজারে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ...

শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন একজনকে জরিমানা, অপর জনকে কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারা বিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে...

ডিস্ট্রিবিউটরদের অবদানকে স্বীকৃতি দিল রিমার্ক

দেশব্যাপী সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পাঁচ শীর্ষ ডিস্ট্রিবিউটর বা পরিবেশককে সম্মাননা দিয়েছে রিমার্ক এইচবি...

বাংলাদেশের নাবিকদের ভিসা সমস্যার সমাধানে দ্রুত কূটনৈতিক পদক্ষেপের দাবি

দুবাই, মধ্যপ্রাচ্য, মিশর ও সুয়েজ ক্যানেল অঞ্চলের বাংলাদেশের নাবিকদের ভিসা সমস্যার সমাধানে দ্রুত...

More like this

পুঁজিবাজারে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ...

শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন একজনকে জরিমানা, অপর জনকে কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারা বিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে...

ডিস্ট্রিবিউটরদের অবদানকে স্বীকৃতি দিল রিমার্ক

দেশব্যাপী সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পাঁচ শীর্ষ ডিস্ট্রিবিউটর বা পরিবেশককে সম্মাননা দিয়েছে রিমার্ক এইচবি...