Homeসর্বশেষডিস্ট্রিবিউটরদের অবদানকে স্বীকৃতি দিল রিমার্ক

ডিস্ট্রিবিউটরদের অবদানকে স্বীকৃতি দিল রিমার্ক

Published on

spot_img

দেশব্যাপী সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পাঁচ শীর্ষ ডিস্ট্রিবিউটর বা পরিবেশককে সম্মাননা দিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতেই এ আয়োজন করে রিমার্ক।

সেরা পাঁচ ডিস্ট্রিবিউটর হলেন খুলনার মুনতাহা করপোরেশনের মালিক কে এম রাকিবুল হাসান, সিরাজগঞ্জের মেসার্স শরিফ স্টোরের মো. শফিকুল ইসলাম, ঢাকার বাড্ডার সাবিহা ট্রেডিংয়ের মালিক মাহফুজ হোসেন, কেরানীগঞ্জের জয় এন্টারপ্রাইজের মালিক মো. মোতালেব হোসেন জয় এবং ঢাকার কামরাঙ্গীরচরের জিসান এন্টারপ্রাইজের মালিক হাসানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এছাড়া রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, পরিচালক ফারিহা আলম প্রভা, পরিচালক (বিক্রয় উন্নয়ন) কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেরাদের অভিনন্দন জানিয়ে কেয়া পায়েল বলেন, ‘একটি ব্র্যান্ডের সাফল্য শুধু ভালো পণ্য বা প্রচারণায় নয়, সেই পণ্যকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মানুষগুলোর পরিশ্রমেও নিহিত। ডিস্ট্রিবিউটররা সেই কাজটিই করেন। তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়ে রিমার্ক যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমিও গর্বিত।’

কামাল হোসেন বলেন, ‘রিমার্কের প্রতিটি সাফল্যের পেছনে আমাদের ডিস্ট্রিবিউটরদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠা জড়িয়ে আছে। দেশের বিভিন্ন বাজারে পণ্যের উপস্থিতি নিশ্চিত করা, ব্যবসার সুযোগ তৈরি করা এবং ক্রমবর্ধমান গ্রাহক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কাজ করার ক্ষেত্রে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ডিস্ট্রিবিউটররা শুধু ব্যবসার অংশীদার নন, তাঁরা রিমার্কের অগ্রযাত্রার অন্যতম শক্তি।’

রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, ‘ডিস্ট্রিবিউটররা আমাদের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের নিষ্ঠা, দক্ষতা ও ধারাবাহিক সাফল্য রিমার্কের ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছে। তাঁদের অর্জনকে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ভিত্তিতেই একটি ব্যবসা টেকসইভাবে এগিয়ে যায়। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে নিয়ে রিমার্ক ভবিষ্যতের প্রবৃদ্ধির পথ আরও শক্তিশালী করতে চায়।’

সম্মাননা পাওয়া ডিস্ট্রিবিউটররা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিমার্কের এমন উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশে উৎপাদিত ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্য নিয়ে তাঁরা গর্ব প্রকাশ করেন। তাঁদের মতে, রিমার্ক যেভাবে তাঁদের অবদানকে মূল্যায়ন করেছে, তাতে দেশীয় পণ্যের প্রতি তাঁদের দায়বদ্ধতা আরও বেড়েছে।

ব্যবসার সঙ্গে যুক্ত অংশীদারদের অবদানকে স্বীকৃতি দেওয়ার ধারাবাহিকতা রয়েছে রিমার্ক এইচবি লিমিটেডের। ডিস্ট্রিবিউটরদের পাশাপাশি খুচরা বিক্রেতা, বিক্রয়কর্মীসহ ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে যুক্ত অংশীজনদের অবদানও বিভিন্ন সময়ে সম্মাননা ও পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ইউএসএ এফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশসেরা প্রতিষ্ঠান রিমার্ক ইতোমধ্যে আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।



বাপ্পি/সা.এ

Latest articles

পুঁজিবাজারে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ...

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে বলে জানিয়েছেন অর্থ ও...

শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন একজনকে জরিমানা, অপর জনকে কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারা বিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে...

বাংলাদেশের নাবিকদের ভিসা সমস্যার সমাধানে দ্রুত কূটনৈতিক পদক্ষেপের দাবি

দুবাই, মধ্যপ্রাচ্য, মিশর ও সুয়েজ ক্যানেল অঞ্চলের বাংলাদেশের নাবিকদের ভিসা সমস্যার সমাধানে দ্রুত...

More like this

পুঁজিবাজারে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

সংস্কার উদ্যোগ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ...

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে বলে জানিয়েছেন অর্থ ও...

শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন একজনকে জরিমানা, অপর জনকে কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারা বিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে...