Homeসর্বশেষনরসিংদীর পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার

Published on

spot_img

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার সীমানা প্রাচীর সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাজাহান তালুকদার ওই সার কারখানার একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।

রোববার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাজাহান তালুকদারের স্থায়ী বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন এবং চার বছর আগে চাকরি থেকে অবসরে যান। অবসরের পর থেকে তিনি পলাশ উপজেলার খানপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে একজন তাঁর সঙ্গে খানপুরে থাকেন এবং অন্যজন বরিশালে বসবাস করেন।

মরদেহটিতে পচন ধরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এছাড়া নিহতের হাত ও পায়ের আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। এমন নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারখানা ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মরদেহ উদ্ধারের পর নিহতের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

ঘটনার বিষয়ে ওসি শাহেদ আল মামুন জানান, নিহত ব্যক্তি ওই সার কারখানারই সাবেক কর্মচারী এবং তিনি বর্তমানে খানপুরে বসবাস করছিলেন। তাঁর মরদেহের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কীভাবে এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বা এর পেছনে কী রহস্য রয়েছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

কুশল/সাএ

Latest articles

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১,৩০০  

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ-এর ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন ও শপথ গ্রহণ

সেবা, শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়ে আস সাহাবা...

মানিকছড়িতে শিক্ষকের নির্দেশে সহপাঠীদের দিয়ে দুই শিক্ষার্থীকে চড়-থাপ্পড়ের অভিযোগ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের...

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জগন্নাথ হলের...

More like this