Homeসর্বশেষ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১,৩০০  

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১,৩০০  

Published on

spot_img

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০০ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে বা হামের উপসর্গ দেখা দিয়েছে।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামে আরও ১০৩ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৪৮ জন। অন্যদিকে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।

এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

কুশল/সাএ

Latest articles

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয়...

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

মৌলভীবাজারে টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে...

এক লাফে বিপুল পরিমাণে বাড়ল এলপিজির দাম

দেশের বাজারে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী, ১২...

শীতের প্রস্তুতি এখনই, পোষা প্রাণীর যত্নে যা জরুরি

শীত আসতে এখনও কিছুটা সময় বাকি। তবে তাপমাত্রা কমার আগেই পোষা কুকুর ও...

More like this