Homeসর্বশেষবেনাপোলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

বেনাপোলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

Published on

spot_img

যশোরের বেনাপোলে নাশকতা মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চলমান বিশেষ অভিযানে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাদের পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন-বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর মল্লিকপাড়া গ্রামের উসমান মল্লিকের ছেলে আতাউর মল্লিক (৪৬),

একই ইউনিয়নের বোয়ালিয়া মানিক গ্রামের মৃত আহসান আলী মল্লিকের ছেলে মার্জন আলী (৫০) এবং বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের সোহাগ মোল্লার ছেলে সজল মোল্লা (২০)।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছেন, আটককৃতরা সকলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের সক্রিয় সদস্য ও নেতা ছিলেন।

তিনজনের মধ্যে, আতাউর মল্লিক বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর রঘুনাথপুর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, মার্জন আলী একই ইউনিয়নের ৬ নম্বর বোয়ালিয়া মানিক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সজল মোল্লা বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আরশাফ হোসেন বলেন, নাশকতা মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে সংশ্লিষ্ট মামলায় তাদের সংশ্লিষ্ঠতা পাওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বেনাপোল পোর্ট থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন’

অভিনয়ে চরিত্রের প্রয়োজনে এবার নাচের পাশাপাশি মার্শাল আর্টেও দক্ষতা অর্জন করছেন অভিনেত্রী শোভিতা...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ময়মনসিংহে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পণ্যে যথাযথ লেবেলিং না থাকায় ময়মনসিংহ নগরের দুটি...

নোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিগগিরই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু করার উদ্যোগ...

সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।...

More like this