Homeসর্বশেষনোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার

নোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার

Published on

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিগগিরই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেন্টারের অধীনে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শেখার কোর্স চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা অংশ নেন।

সভায় ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা এবং কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে ভাষা কেন্দ্র স্থাপন, বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিং এবং প্রয়োজনীয় জনবলের চাহিদা সম্পর্কে দ্রুত ইউজিসিকে অবহিত করতে বলা হয়।

সভা শেষে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুতই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সেন্টারের অধীনে থার্ড ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করা হবে।’

উপাচার্য আরও বলেন, এ সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

২০২৭ সালের হজে নতুন প্যাকেজ আনছে সৌদি আরব

হাজিদের যাত্রা আরও সহজ, সমন্বিত ও সুশৃঙ্খল করতে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য...

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি আলোচনা চলছে: জয়সোয়াল

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত...

এবার পাটওয়ারীর বিরুদ্ধে চুরির অভিযোগ রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন’

অভিনয়ে চরিত্রের প্রয়োজনে এবার নাচের পাশাপাশি মার্শাল আর্টেও দক্ষতা অর্জন করছেন অভিনেত্রী শোভিতা...

More like this