Homeসর্বশেষসৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি

সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি

Published on

spot_img

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এ বিষয়ে প্রবাসীদের জন্য একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কনস্যুলেট জেনারেলের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের প্রয়োজনীয় সেবা দিতে কনস্যুলেট কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সৌদি আরবের প্রচলিত আইন ও শৃঙ্খলা মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়। এতে বলা হয়েছে, ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন বা জননিরাপত্তাবিরোধী কোনো তথ্য প্রকাশ, প্রচার বা শেয়ার করা যাবে না। এ ধরনের পোস্টে লাইক বা মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

কর্মসংস্থান ও আইনি সুরক্ষার বিষয়েও সতর্ক করেছে কনস্যুলেট। চুক্তিপত্রের বিষয়বস্তু ভালোভাবে না বুঝে কোনো কাগজে স্বাক্ষর বা টিপসই না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কোনো ফাঁকা বা সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই না দিতে বলা হয়েছে।

এ ছাড়া নিজের ইকামার অধীনে অন্য কারও জন্য মোবাইল সিম, যানবাহন বা কোনো সম্পত্তি কেনা কিংবা নিবন্ধন না করার জন্য সতর্ক করা হয়েছে। একই ইকামা ব্যবহার করে এক প্রতিষ্ঠানের বদলে অন্য প্রতিষ্ঠানে কাজ করাও থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অনুমতি ছাড়া ভাসমান ব্যবসা বা পানি বিক্রি, স্ক্র্যাপ কিংবা কুড়িয়ে পাওয়া মালামাল সংগ্রহের মতো কর্মকাণ্ড থেকেও দূরে থাকার নির্দেশ দিয়েছে কনস্যুলেট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেনে জড়ানো যাবে না। প্রতারণা ও আইনি ঝুঁকি এড়াতে সব ধরনের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে প্রত্যেক প্রবাসীর দায়িত্বশীল আচরণ করা জরুরি।



বাপ্পি/সা.এ

Latest articles

‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’

বহু বছর ধরে শত্রুর সঙ্গে সংঘাত চললেও একই মাত্রায় ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাওয়ার...

বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা

বেসরকারি উদ্যোগে স্থাপিত বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রির দাম নির্ধারণ...

ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একদিন...

পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া

নিষিদ্ধ আওয়ামী লীগ কতৃক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল...

More like this

‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’

বহু বছর ধরে শত্রুর সঙ্গে সংঘাত চললেও একই মাত্রায় ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাওয়ার...

বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা

বেসরকারি উদ্যোগে স্থাপিত বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রির দাম নির্ধারণ...

ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একদিন...