Homeসর্বশেষচাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের

চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের

Published on

spot_img

চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধের বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি ‘গণভিক্ষা কর্মসূচি’র ঘোষণাও দিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি জানান, সোমবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে বিশেষ এই ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি।’ তিনি আরও বলেন, মানুষের দেওয়া এক টাকাও হয়তো কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে।

পোস্টে তিনি চাঁদাবাজির বিকল্প হিসেবে দান করার আহ্বান জানান এবং ‘সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে’ অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তার ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বাংলামোটরে স্থাপিত দানবক্সে মানুষ অর্থ দিতে পারবেন। হাসনাত আবদুল্লাহর ভাষ্য অনুযায়ী, এর উদ্দেশ্য চাঁদাবাজির পরিবর্তে বিকল্পভাবে অর্থ সংগ্রহ এবং সংশ্লিষ্টদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া।

বাপ্পি/সা.এ

Latest articles

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরো বেশি, যা জানা গেল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক...

নালিতাবাড়ীতে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার...

টানা ৫ দিনের ছুটি ঘোষণা করল সরকার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যুক্ত হয়েছে। ২২ অক্টোবর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে...

More like this