Homeসর্বশেষনারীর পোশাক ও স্বাধীনতা নিয়ে কৃতির কড়া বার্তা

নারীর পোশাক ও স্বাধীনতা নিয়ে কৃতির কড়া বার্তা

Published on

spot_img

নারীর স্বাধীনতা, পোশাক এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে তিনি বলেন, বিষয়টি ‘পুরুষ বনাম নারী’র লড়াই নয়; বরং পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়।

কৃতির শেয়ার করা পোস্টে বলা হয়েছে, ‘এটা পুরুষ বনাম নারীর লড়াই নয়। এটা নারীদের সঙ্গে পিতৃতান্ত্রিক, নারীবিদ্বেষী পুরুষ এবং সেই নারীদের লড়াই, যারা মনে করেন পিতৃতন্ত্রই ঐতিহ্য।’

বিহারের জমুইয়ে এক কিশোরী ও তার সহপাঠীকে একদল যুবকের আটকে রেখে মারধর ও হেনস্তার অভিযোগের ঘটনা নিয়ে ভারতে যখন আলোচনা চলছে, তখনই কৃতির এই পোস্ট সামনে আসে। গত ১৯ সেপ্টেম্বরের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ মামলা করে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে।

তবে কৃতি তার পোস্টে জমুইয়ের ঘটনার সরাসরি কোনো উল্লেখ করেননি। তার পোস্টের সময় ও বিষয়বস্তুর কারণে ঘটনাটির সঙ্গে এটি সম্পর্কিত কি না, তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

এর আগে নারীর পোশাক নিয়ে সামাজিক প্রতিক্রিয়া এবং নারীর বিরুদ্ধে সহিংসতার বিষয়টি তুলে ধরা আরেকটি পোস্টেও ‘লাইক’ দিয়েছেন কৃতি। ওই পোস্টে প্রশ্ন তোলা হয়—নারীর পোশাক নিয়ে যে মাত্রায় সমালোচনা ও ক্ষোভ দেখা যায়, নারী নির্যাতন, গার্হস্থ্য সহিংসতা কিংবা পণপ্রথাজনিত মৃত্যুর ঘটনায় কেন একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না।

কৃতির এমন অবস্থান অবশ্য এবারই প্রথম নয়। গত আগস্টে রাখিবন্ধন উপলক্ষে একটি গহনার বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল। বিজ্ঞাপনে কৃতির আধুনিক পোশাক নিয়ে অনেকে সমালোচনা করেন।

পরে সমালোচনার জবাবে কৃতি বলেছিলেন, উৎসবের মূল বিষয় আবেগ ও ঐতিহ্য। কোনো নারীর পোশাক দিয়ে তার সংস্কৃতির প্রতি সম্মানকে বিচার করা উচিত নয়।

বিতর্কের পর সংশ্লিষ্ট গহনা প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কারও অনুভূতিতে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না এবং সম্মানের বিষয়টি বিবেচনা করেই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে।

এবার নারীর স্বাধীনতা, নিরাপত্তা, পোশাক ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে কৃতির নতুন পোস্ট আবারও আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিনেত্রী নিজে কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে তার বক্তব্যকে সরাসরি যুক্ত করেননি।



বাপ্পি/সা.এ

Latest articles

রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার...

সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত

ভোলা সদর উপজেলার ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মত সাহিদা...

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) নির্মিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও...

সবার আগে আমাদের ভালো মানুষ হওয়া জরুরি: হাসনাত

সবাইকে পড়ালেখা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে বিষয়টা এমন নয়। তবে যে যেই পেশায়...

More like this

রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার...

সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত

ভোলা সদর উপজেলার ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মত সাহিদা...

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) নির্মিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও...