Homeসর্বশেষসবার আগে আমাদের ভালো মানুষ হওয়া জরুরি: হাসনাত

সবার আগে আমাদের ভালো মানুষ হওয়া জরুরি: হাসনাত

Published on

spot_img

সবাইকে পড়ালেখা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে বিষয়টা এমন নয়। তবে যে যেই পেশায় থাকুক না কেনো সবার আগে তাকে একজন ভালো মানুষ হওয়া জরুরি, মাদক থেকে দূরে থাকা জরুরি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও বোর্ডের বৃত্তি প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত কৃতী আমি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, স্কুলে শিক্ষকরা গাইড করেছে, বাসায় মা-বাবা গাইড করেছে। শিক্ষকরা নাম ধরে ধরে শাসন করেছে। এখন কলেজে সে প্রেসার থাকবে না, সেখানে নিজেকে নিজে তৈরি করে নিতে হবে। নিজের লেখাপড়া নিজেকেই শেষ করতে হবে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কলেজ লাইফ, সেখানে স্বাধীনতা পেয়ে যদি তুমি খুব বেশি স্বাধীনতা ভোগ করো তাহলে ভবিষ্যত খুব সুখকর হবেনা। তবে তুমি যদি সেই সময়টাকে লেখাপড়ায় কাজে লাগাও তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সিদ্ধান্ত তোমাদের, তোমরা তোমাদের ভবিষ্যত কেমনভাবে দেখতে চাও।

নিজ বিদ্যালয়ের শিক্ষকদের স্মরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই যে শিক্ষকদের দেখতে পাচ্ছ- তাদের তারুণ্য আমাদের দিয়ে আজ তারা বার্ধক্যকে বরণ করেছে। আজ যে শিক্ষকদের চুলে পাক ধরেছে সেই শিক্ষকরা তাদের তারুণ্য আমাদের পিছনে ব্যায় করেছেন। তাদের জন্য তো আমাদের কিছু করা উচিত, তাদের তো আমরা কিছু দিতে পারিনি। আজ তাদেরকে আমরা এটুকু কথা দিতে পারি যে- আমরা কখনো মাদক সেবন করবো না, মাদকের সাথে নিজেকে জড়াবো না। হাসনাত আব্দুল্লাহ’র এ কথাকে সমর্থন জানিয়ে উপস্থিত সকল শিক্ষার্থীরা হাত উঠিয়ে একাত্বতা পোষন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুর রহমান মুন্সীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুরুন্নাহার বেগম ও আতিকুর রহমানের সঞ্চালনায়, বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে অনুষ্ঠিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুস সবুর, বিদ্যালয়ের সাবেক শিফট ইনচার্জ জামাল মোহাম্মদ কবীর। আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। একইদিন সকালে তিনি নিজ আসনের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাথে আলোচনা সভা, সরকারি হাসপাতাল পরিদর্শন ও বিকেলে সুলতান পুর ইউনিয়নে একটি মাদ্রাসা কমপ্লেক্সের ভবন উদ্বোধনের কথা রয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

জাতিসংঘ অধিবেশনে শাহবাজের ‘আমাদের সন্ত্রাসীরা’ বক্তব্যটি নিয়ে যা জানা গেল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বলেছেন,...

সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান...

বুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে শ্লীলতাহানির শিকার ১৩ বছরের কিশোরী

ঢাকা থেকে কুমিল্লায় এসেছিল ১৩ বছরের এক কিশোরী। কিন্তু প্রেমিকের সঙ্গে দেখা করতে...

আইন নিজের হাতে তুলে নেয় না যুবদল: নয়ন

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের...

More like this

জাতিসংঘ অধিবেশনে শাহবাজের ‘আমাদের সন্ত্রাসীরা’ বক্তব্যটি নিয়ে যা জানা গেল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বলেছেন,...

সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান...

বুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে শ্লীলতাহানির শিকার ১৩ বছরের কিশোরী

ঢাকা থেকে কুমিল্লায় এসেছিল ১৩ বছরের এক কিশোরী। কিন্তু প্রেমিকের সঙ্গে দেখা করতে...