Homeসর্বশেষবুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে শ্লীলতাহানির শিকার ১৩ বছরের কিশোরী

বুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে শ্লীলতাহানির শিকার ১৩ বছরের কিশোরী

Published on

spot_img

ঢাকা থেকে কুমিল্লায় এসেছিল ১৩ বছরের এক কিশোরী। কিন্তু প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে শেষ পর্যন্ত তাকে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ; তবে অভিযুক্ত তরুণ রাজীব আহমেদ (২০) এখনো পলাতক।

শুক্রবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি পাহাড়ের পাদদেশের নির্জন একটি স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ভোররাতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে দেবপুর ফাঁড়ির পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রাজীব আহমেদের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাজীবের খালাতো বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে ঢাকা থেকে কুমিল্লায় আসে সে। রাত ৯টার পর কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামলে রাজীবের সঙ্গে তার দেখা হয়।

পরে তারা একটি হোটেলে খাবার খায়। রাত ১টার দিকে রাজীব তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে পাহাড়ের পাদদেশের নির্জন স্থানে নিয়ে রাত ৩টা পর্যন্ত তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় বলে কিশোরীর অভিযোগ। পরে তাকে মারধর করে রাজীব পালিয়ে যায়।

দেবপুর থানার পরিদর্শক সুরজিত বড়ুয়া জানান, ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ১৩ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কিশোরীর কাছে থাকা ছবি ও মোবাইল ফোনের তথ্যের সূত্র ধরে অভিযুক্ত রাজীবের পরিচয় শনাক্ত করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

অভিযুক্ত রাজীব আহমেদ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি সম্প্রতি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।

দেবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ময়নামতি এলাকার পাহাড় ঘিরে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। নির্জন পাহাড়ি এলাকায় নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।



বাপ্পি/সা.এ

Latest articles

সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা ও এতে বাধা দেওয়াকে...

নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ সজিব ইসলাম নামে ২৫ বছর বয়সী এক...

ইরানের প্রস্তাব ট্রাম্পের ‘প্রত্যাখ্যান’, এরপর কী? 

ইরানের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সাত দিনের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট...

এক-দুই বছর সময় দেন, এক মিনিটও বিদ্যুৎ যাবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

গ্যাস ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী...

More like this

সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা ও এতে বাধা দেওয়াকে...

নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ সজিব ইসলাম নামে ২৫ বছর বয়সী এক...

ইরানের প্রস্তাব ট্রাম্পের ‘প্রত্যাখ্যান’, এরপর কী? 

ইরানের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সাত দিনের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট...