Homeসর্বশেষনালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

Published on

spot_img

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ সজিব ইসলাম নামে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) গ্রেপ্তার যুবককে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করার পর শেরপুর আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

এসআরবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি কার্টন থেকে বিশেষ কায়দায় রাখা ৪৪ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা দেশের বিভিন্নস্থানে বিক্রির কথা জানিয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সজিব ইসলামকে শনিবার শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।

সাজু/নিএ

Latest articles

ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য...

স্বাস্থ্যকর খাবার খেয়েও কেন পেট ফাঁপে? জানুন কারণ ও করণীয়

অঙ্কুরিত শস্য, সালাদ ও ওটস স্বাস্থ্যকর হলেও অনেকের ক্ষেত্রে এসব খাবার খাওয়ার পর...

কিশোরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে এম এম খান ফুডস (ম্যাক), এশিয়া ব্রেড এন্ড বিস্কুট...

২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে: ডিসি হারুন

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হওয়া আনুমানিক...

More like this