Homeসর্বশেষসাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত

সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত

Published on

spot_img

ভোলা সদর উপজেলার ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মত সাহিদা আক্তার সুমনা ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত গুণী শিক্ষক প্রতিযোগিতায় বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। 

২২ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের বিভাগীয় উপ পরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ২৪ সেপ্টেম্বর তিনি ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। সাহিদা আক্তার সুমনা গতবারও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া তিনি ২০১৭ সালে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন এবং শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সরকারি ভাবে গণচীন সফর করেন। তাঁর নেতৃত্বে ২০১৮,২০২২ ও ২০২৬ সালে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী সুমনা সাহিদা সাংবাদিকতায়ও অনবদ্য ভূমিকা রাখেন। ২০০০ সালে তিনি নারী সাংবাদিক হিসাবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম.এম.সির প্রাকৃতজন পুরস্কার লাভ করেন। পরবর্তীতে এম.এম.সির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণ দেন। ঝালকাঠির আবুল কালাম আজাদ আবু মিয়ার মেয়ে সাহিদা সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ও বিএড এবং সি ইনএড ডিগ্রি অর্জন করেন।

সাহিদা সুমনা কিছুদিন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবেও কর্মরত ছিলেন। তিনি ভোলা শিক্ষা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তাঁর নেতৃত্বে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত পরিবর্তন এবং সার্বিক পরিবেশে আমূল পরিবর্তন সাধিত হয়।



বাপ্পি/সা.এ

Latest articles

মেয়ের ভালোবাসায় বদলে গেল বাবার জীবন, পাশে রয়েছে প্রশাসন

কয়েকদিন আগেও চুরির অভিযোগে যাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল,...

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

কৃষকদের দেশের ‘আসল ও শ্রেষ্ঠ মানুষ’ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করে...

এবার দ্বিতীয় মার্কিন তৈরি ডুবো ড্রোন আটক করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালিতে দ্বিতীয় একটি মার্কিন তৈরি...

ভুল ধরিয়ে দিন, সংশোধনের সুযোগও দিন: জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনের কোনো ভুল-ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সংশোধনের...

More like this

মেয়ের ভালোবাসায় বদলে গেল বাবার জীবন, পাশে রয়েছে প্রশাসন

কয়েকদিন আগেও চুরির অভিযোগে যাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল,...

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

কৃষকদের দেশের ‘আসল ও শ্রেষ্ঠ মানুষ’ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করে...

এবার দ্বিতীয় মার্কিন তৈরি ডুবো ড্রোন আটক করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালিতে দ্বিতীয় একটি মার্কিন তৈরি...