Homeসর্বশেষএবার দ্বিতীয় মার্কিন তৈরি ডুবো ড্রোন আটক করল ইরান

এবার দ্বিতীয় মার্কিন তৈরি ডুবো ড্রোন আটক করল ইরান

Published on

spot_img

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালিতে দ্বিতীয় একটি মার্কিন তৈরি রেমাস-৬০০ মানববিহীন ডুবোযান (ইউইউভি) আটক করার দাবি করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বিত অভিযানের মাধ্যমে ডুবোযানটি আটক করা হয়। তাদের দাবি, রেমাস-৬০০ নামের এই উন্নত ডুবোযানটি হরমুজ প্রণালিতে ‘গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে’ পরিচালিত হচ্ছিল।

ইরানের দাবি, অভিযানে আটক ডুবোযানটি এখন তাদের বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এর তথ্য উদ্ধারের কাজ চলছে।

আইআরজিসি নৌবাহিনী আরও বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘অবরুদ্ধ’ রয়েছে এবং অনুমোদনহীন পথে জাহাজ চলাচলসহ ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে তারা ধারাবাহিক ও কঠোর পদক্ষেপ নিচ্ছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে আরেকটি মার্কিন তৈরি মানববিহীন ডুবোযান আটক করার দাবি করেছিল আইআরজিসি। সেটি ছিল ডাইভ-এলডি নামের একটি স্বয়ংক্রিয় ডুবোযান, যা মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ)

সাজু/নিএ

Latest articles

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন...

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে তৌকির-নাঈম

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (KURS) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।...

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলকে আবারও আহ্বান জানাল সরকার

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আবারও আহ্বান জানিয়েছে সরকার। ত্রয়োদশ...

চলে গেলেন কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম: কাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বিএনপির...

More like this