Homeসর্বশেষরাঙ্গুনিয়ায় বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে খালে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাঙ্গুনিয়ায় বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে খালে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

Published on

spot_img

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাজখালী খালে পড়ে মো. মিনহাজ (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড খতিব নগর এলাকায় এ ঘটনা ঘটে।

মিনহাজ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

জানা যায়, গত তিন দিন পূর্বে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য মাদ্রাসার হিফজ বিভাগ থেকে মিনহাজের মা ছুটি নিয়ে তাকে বাড়িতে নিয়ে যান। আজ সকাল ১১টায় মাদ্রাসা নিয়ে আসার কথা ছিল তাকে। কিন্তু সকালে মিনহাজ তার বন্ধুদের সাইকেল নিয়ে বের হয়ে যায়। পরে নিজের সাইকেল বাড়িতে রেখে আবার বন্ধুর সাইকেলে করে ঘুরতে বের হয়ে যায়। একপর্যায়ে এলাকার রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় সে সাইকেল থেকে খালে পড়ে যায়।

পরে মিনহাজের বন্ধু পেছনে ফিরে দেখে মিনহাজ খালে পড়ে গেছে। তখন সে চিৎকার করলে এলাকার মানুষ এসে মিনহাজকে উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম বলেন, মুহাম্মদ মিনহাজ খুবই মেধাবী ছিল। সে অল্প সময়ের মধ্যে ৪ পারা পবিত্র কোরআন হিফজ করেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোহান/সা.এ.

Latest articles

বাউফলে ছিনতাইয়ের নাটক: ইয়াবা নিয়ে দ্বন্দ্বে গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফলে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছিনতাইয়ের ঘটনা সাজানোর অভিযোগ পাওয়া গেছে। এ...

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের দুই যাত্রী নিহত...

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

বাজারে খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে...

নারীর পোশাক ও স্বাধীনতা নিয়ে কৃতির কড়া বার্তা

নারীর স্বাধীনতা, পোশাক এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন...

More like this