Homeসর্বশেষঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধার চিকিৎসা সহায়তার আকুতি

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধার চিকিৎসা সহায়তার আকুতি

Published on

spot_img

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ৮০ বছর বয়সী বাছকি কোচ অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দুর্ঘটনায় তাঁর বাম পা ভেঙে গেলেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। অসহায় এই বৃদ্ধার চিকিৎসা ও জীবনযাপনে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

বাছকি কোচ উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের বাসিন্দা। তিনি চিরকুমারী এবং সহায়-সম্বলহীন। আত্মীয়-স্বজন থাকলেও কার্যত তাঁকে দেখার মতো কেউ নেই। ছোট্ট একটি জরাজীর্ণ কুঁড়েঘরে একাই বসবাস করেন তিনি। বয়সের ভারে নুয়ে পড়া বাছকি একসময় দিনমজুরি করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে শারীরিক অক্ষমতার কারণে কাজ করতে পারেন না। প্রতিবেশীদের দেওয়া খাবারের ওপর নির্ভর করেই চলে তাঁর মানবেতর জীবন।

সম্প্রতি উপজেলার মরিয়মনগর এলাকায় ত্রাণ নিতে গিয়ে বাড়ি ফেরার পথে শালচূড়া এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এতে তাঁর বাম পা ভেঙে যায়। স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে কিছু চিকিৎসা পেলেও অর্থের অভাবে বর্তমানে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি। ভাঙা পা নিয়ে অতিকষ্টে দিন কাটছে তাঁর। প্রয়োজনীয় চিকিৎসা না পেলে শারীরিক অবস্থার আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

অসহায় বৃদ্ধার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। বাছকি কোচের ব্যক্তিগত বিকাশ নম্বর: ০১৮২৩৩০৮৬০৩।

রোহান/সা.এ.

Latest articles

ক্যাম্পে অনিয়ন্ত্রিত সিএনজি চলাচল, সংঘর্ষে রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকলেও প্রকাশ্যেই চলছে সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়দের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি প্রয়োজন হালকা ও বহনযোগ্য ডিভাইস।...

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার মাদানী...

টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ...

More like this