Homeসর্বশেষআসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

Published on

spot_img

বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি প্রয়োজন হালকা ও বহনযোগ্য ডিভাইস। ঠিক সেই চাহিদা পূরণে বাংলাদেশের বাজারে আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রা সিরিজ ল্যাপটপ নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।কর্পোরেট ম্যানেজমেন্টস, এক্সিকিউটিভ লিডারস, বিজনেস প্রফেশনাল ও পাওয়ার ইউজারদের জন্য এই ডিভাইস টি একটা গেম চেঞ্জার।

আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রার বিভিন্ন ভ্যারিয়েন্টে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৫_৩২৫, আলট্রা এক্স৭_৩৫৮এইচ ও আলট্রা এক্স৯_৩৮৮এইচ প্রসেসর এবং শক্তিশালী ইন্টেল আর্ক জিপিইউ। শক্তিশালী এআই কম্পিউটিংয়ের পাশাপাশি এতে রয়েছে ১৪ ইঞ্চির ডব্লিউকিউএক্সজিএ+ (২৮৮০×১৮০০) ৩কে ট্যানডেম ওএলইডি টাচ ডিসপ্লে, ৬০০-১৪০০ নিটস উজ্জ্বলতা, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামুট, প্যানটোন ভ্যালিডেশন ও ভেসা সার্টিফায়েড ডিসপ্লেএইচডিআর ট্রু ব্ল্যাক ১০০০। কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ও গরিলা ম্যাট সুরক্ষা, ৯১% স্ক্রিন-টু-বডি রেশিও এবং প্রিমিয়াম ম্যাগনেসিয়াম-অ্যালুমিনিয়াম অ্যালয় বডির সঙ্গে ন্যানো সিরামিক প্রযুক্তি, ৯এইচ হার্ডনেস ও স্ক্র্যাচ প্রতিরোধ ক্ষমতা ল্যাপটপটিকে আরও প্রিমিয়াম করেছে। ডিভাইসটি মর্ন গ্রে ও জেট ফগ রঙে পাওয়া যাচ্ছে।

দ্রুত ও নির্ভরযোগ্য কাজের জন্য এতে রয়েছে ১৬/৩২ জিবি এলপিডিডিআর৫এক্স ৮৫৩৩ এমটি/এস র‍্যাম, ৫১২ জিবি/১ টিবি পিসিআই-ই ৫.০ এনভিএমই এসএসডি এবং ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬.০, থান্ডারবোল্ট ৪, ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-এ ও এইচডিএমআই ২.১ কানেক্টিভিটি। নিরাপত্তার জন্য ASUS ExpertGuardian-এ রয়েছে NIST SP 800-193 কমপ্লায়েন্স, যা ফার্মওয়্যার ও গুরুত্বপূর্ণ সিস্টেমকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।

মাত্র ০.৯৯ কেজি ওজনের এই ল্যাপটপে রয়েছে আইআর ক্যামেরা, প্রাইভেসি শাটার, উইন্ডোজ হ্যালো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বায়োস প্রোটেকশন ও টিপিএম ২.০। ৭০ ওয়াট-আওয়ার ব্যাটারি, ৯০ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, ব্যাকলিট কিবোর্ড, হ্যাপটিক টাচপ্যাড, ডলবি অ্যাটমস সমর্থিত ৬টি স্পিকার এবং ইউএস মিল-এসটিডি-৮১০এইচ স্ট্যান্ডার্ড এটিকে কাজ ও ভ্রমণের জন্য উপযোগী করেছে। ল্যাপটপটি ৩ বছরের ফুল পার্টস অ্যান্ড সার্ভিস ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে।

প্রিমিয়াম এআই কম্পিউটিং, শক্তিশালী পারফরম্যান্স, উন্নত নিরাপত্তা এবং আলট্রা-পোর্টেবল ডিজাইনের সমন্বয়ে তৈরি আসুস এক্সপার্টবুক বি৯ আলট্রা ল্যাপটপটি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর মাধ্যমে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়াও তাদের এন্ট্রি লেভেলের মধ্যে পি১/পি৩/পি৫ সিরিজের ল্যাপটপ গুলো ও বাংলাদেশে পাওয়া যাচ্ছে।



রোহান/সা.এ.

Latest articles

আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

ক্যাম্পে অনিয়ন্ত্রিত সিএনজি চলাচল, সংঘর্ষে রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকলেও প্রকাশ্যেই চলছে সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়দের...

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার মাদানী...

টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ...

More like this

আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

ক্যাম্পে অনিয়ন্ত্রিত সিএনজি চলাচল, সংঘর্ষে রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকলেও প্রকাশ্যেই চলছে সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়দের...

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার মাদানী...