Homeসর্বশেষকুমিল্লা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ব‍্যবসায়ীর মৃত‍্যু

কুমিল্লা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ব‍্যবসায়ীর মৃত‍্যু

Published on

spot_img

কুমিল্লায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসেদ মামুন (৩৯) নামে এক কাপড় ব‍্যবসায়ির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাসেদ মামুন (৩৯) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের মৃত সুবেদার হাজী আব্দুল বারেকের ছেলে। তিনি ফেনী জেলা সদরের রেডিমেড কাপড় ব‍্যবসায়ী ছিলেন।

জানা যায়- গত কিছুদিন ধরে তার ভাই ডেঙ্গু জ্বরে অসুস্থ ছিলেন। গত ৪ দিন আগে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ‍্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেবীদ্বার উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসেদ মামুন নামে একজন মারা গেছেন বলে জেনেছি।

জানুয়ারি থেকে আজকে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ১০১ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০০ জনই সুস্থ‍ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে স্বাস্থ‍্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি রোগী আছে।

বাপ্পি/সা.এ

Latest articles

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশকে ঢাকার মঞ্চে দেখার অপেক্ষা আরও বাড়ল। প্রায় ১০ মাস...

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণ হারালো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই...

সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রহমত...

কিশোরগঞ্জে হাজারো শিক্ষার্থীর কন্ঠে মাদকবিরোধী শপথ

মাদকবিরোধী শপথ নিল হাজারো শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ...

More like this