Homeসর্বশেষআওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশ

Published on

spot_img

ময়মনসিংহের হালুয়াঘাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার ধান মহালে এই সমাবেশের আয়োজন করে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, আওয়ামী লীগ হত্যা ও লুটপাট করে পালিয়ে গেছে এবং তারা আর ফিরে আসবে না। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপা আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছেন, এখন আবার বিপদে ফেলতে নাশকতার নির্দেশ দিচ্ছেন। এবার জনগণ আপনাদের আর ছাড়বে না।’ তিনি জনগণকে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ষড়যন্ত্রই বর্তমান সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের নীরবতা জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে। তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের শান্তি, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের নীরব থাকার সুযোগ নেই। জনগণ জানতে চায়, নাশকতার বিরুদ্ধে তাদের অবস্থান কী?’

তিনি আরও বলেন, জামায়াত-এনসিপির নেতারা আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নিয়ে দায়িত্বজ্ঞানহীন কর্মসূচি ও লাগামহীন বক্তব্য দিচ্ছেন। এতে গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ লাভবান হচ্ছে এবং তারা নাশকতা করার সাহস পাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম এবং ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল ও সদস্য সচিব আনিসুর রহমান মানিক প্রমুখ।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। মিছিলে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ইয়াসির খান চৌধুরী, অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও মোতাহার হোসেন তালুকদারসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।



রোহান/সা.এ.

Latest articles

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উমামা ফাতেমাকে আটক...

বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশকে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করতে ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন...

মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আহ্বান শামা ওবায়েদের

মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশেষ করে অনলাইন...

ট্রলারডুবির দুই দিন পর উখিয়ার সাগরপাড় থেকে ৩ মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় একই দিনে সাগরপাড় থেকে তিনটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার...

More like this

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উমামা ফাতেমাকে আটক...

বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশকে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করতে ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন...

মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আহ্বান শামা ওবায়েদের

মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশেষ করে অনলাইন...