Homeসর্বশেষ‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

Published on

spot_img

‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উমামা ফাতেমাকে আটক করেছে পুলিশ’—এমন দাবি সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। ফটোকার্ডটিতে আরও দাবি করা হয়, পুলিশ নাকি সরাসরি রানওয়েতে থাকা বিমান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

ফ্যাক্টচেক 

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উমামা ফাতেমার দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া কনটেন্টকে বাস্তব তথ্য হিসেবে দাবি করে প্রচার করা হয়েছে।

ওই দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Gojobvision’ নামে একটি ফেসবুক পেজে  আলোচিত দাবিতে ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। 

‘Gojobvision’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, উমামা ফাতেমার দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের দাবিটি মিথ্যা।

রোহান/সা.এ.

Latest articles

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ, প্রথম ধাপে ৮০০ পরিবার পেল সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি: সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ...

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আ*ত্মহ*ত্যার প্ররোচনা...

ইরান কখনো মাথা নত করবে না বলে ভাষণ শেষ করলেন পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, বাড়তি চাপ কিংবা হুমকির মুখে ইরান কখনো মাথা নত করবে না...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বগুড়ার...

More like this