Homeসর্বশেষগাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে

Published on

spot_img

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আ*ত্মহ*ত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, আসামির পক্ষে কোন জামিনের আবেদন না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের আবেদনে বলা হয়, ওবায়দুর ভিকটিম মরিয়মের আত্মহত্যার ঘটনার সাথে জড়িত আছে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার প্রার্থনা করা হয়।

এর আগে গত রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝু*লন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয়।

রাতেই আ*ত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন আদালত গাজী নজরুল ইসলামকে চারদিন ও নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে মাকছুদা বেগমকে কারাগারে পাঠানো হয়।

রোহান/সা.এ.

Latest articles

ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে...

শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা

আমিরুল ইসলাম, নিউইয়র্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর...

১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী 

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের...

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে দিনব্যাপী চক্ষু চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ...

More like this