Homeসর্বশেষট্রলারডুবির দুই দিন পর উখিয়ার সাগরপাড় থেকে ৩ মরদেহ উদ্ধার

ট্রলারডুবির দুই দিন পর উখিয়ার সাগরপাড় থেকে ৩ মরদেহ উদ্ধার

Published on

spot_img

কক্সবাজারের উখিয়ায় একই দিনে সাগরপাড় থেকে তিনটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এদিকে, গত সোমবার টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনার পর কয়েকজন নিখোঁজ থাকার মধ্যে উখিয়ার সাগরপাড় থেকে পরপর তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কারও কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উখিয়া থানার পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এর প্রায় তিন ঘণ্টা পর বিকেল পৌনে ৩টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকার সাগরপাড়ে আরও দুটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে সেখান থেকেও মরদেহ দুটি উদ্ধার করা হয়। তিনটি মরদেহেরই সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

পুলিশ বলছে, উদ্ধার হওয়া তিন ব্যক্তির কারও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছেন কি না, তা যাচাই করা হচ্ছে।’

তিনি বলেন, মরদেহগুলোর পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার পর কোস্টগার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করে। তবে ট্রলারটিতে থাকা আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এর দুই দিন পর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সাগরপাড়ের দুটি পৃথক স্থান থেকে একসঙ্গে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় নিখোঁজদের স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন মরদেহগুলোর পরিচয় শনাক্ত এবং এগুলো টেকনাফের ট্রলারডুবির সঙ্গে সংশ্লিষ্ট কি না, সেটিই খতিয়ে দেখছে পুলিশ।



রোহান/সা.এ.

Latest articles

টেকনাফে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার দুই বোন

কক্সবাজারের টেকনাফে এক তরুণীকে ধরে নিয়ে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে মারধর ও বিবস্ত্র...

বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন সংস্করণকে এক কাঠামোর আওতায় এনে ছয় দলের একটি...

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভারকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপের বিরুদ্ধে।...

যশোরে বাষট্টি হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১ জন আটক

যশোরের মনিরামপুরে বাষট্টি হাজার ট্যাপেনটাডোল ট্যাবলেট, ৫০ পিচ উয়ানসেরেক্স কফ সিরাপ ভর্তী মিনি...

More like this

টেকনাফে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেপ্তার দুই বোন

কক্সবাজারের টেকনাফে এক তরুণীকে ধরে নিয়ে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে মারধর ও বিবস্ত্র...

বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন সংস্করণকে এক কাঠামোর আওতায় এনে ছয় দলের একটি...

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভারকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপের বিরুদ্ধে।...