যশোরের মনিরামপুরে বাষট্টি হাজার ট্যাপেনটাডোল ট্যাবলেট, ৫০ পিচ উয়ানসেরেক্স কফ সিরাপ ভর্তী মিনি পিক-আপসহ পুলিশ ১জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি পিক আপের চালক ফারুক হোসেন জুয়েল (৩৯)।
চালক জুয়েল সাতক্ষিরা কলারোয়া থানার শ্রীপতিপুর পূর্ব গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
মনিরামপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে থানা পুলিশের এক দল চৌকশ পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানাধীন ০৯ নং ঝাঁপা ইউনিয়নের ডুমুরখালী টু রাজগঞ্জগামী রোডে কোমলপুর বাজারস্থ রাফেজা টেলিকমের সামনে পাঁকা রাস্তার উপর বৃহস্পতিবার রাত ১টা পর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করেন।
এ সময় একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের পিছনে বিশেষ কায়দায় রাখা ৬২,০০০ পিচ TAPENTADOL TABLETS ও ৫০ পিচ WINCEREX COUGH SYRUP উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।
বাপ্পি/সা.এ


